• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘শিক্ষক নিয়োগ বন্ধের পরিপত্র শিক্ষানীতির বাইরে নয়’

নাহিদঢাকা : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধের পরিপত্র জারি শিক্ষানীতির বাইরে নয় বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষানীতির বাইরে কোনো কিছুই করিনি। যা আপনারা (সংসদ) পাস করে দিয়েছেন, তাই আমরা কার্যকর করছি মাত্র। যদি আমাদের কোনো ভুল-ত্রুটি থাকে, তাহলে অবশ্যই আপনারা দেখবেন এবং সে অনুসারে ব্যবস্থা নেবেন। আমরা শিক্ষানীতির মধ্যেই আছি। এটাই আমাদের সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যই আমরা অর্জন করতে চাই।’

গত ১২ নভেম্বর বৃহস্পতিবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্থাগিতাদেশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রীর সমালোচনা করেন সংসদ সদস্যরা। চলতি অধিবেশনে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে একই সুরে কথা বলেন সরকার দলীয় ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

এর আগে গত বুধবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সব শূন্যপদে নিয়োগ বন্ধ রাখার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ