• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি প্রতিবাদে সমাবেশ

সভারংপুর: এসএসসি ফরম পূরণে হাইকোর্টের আদেশ অমান্য করে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলা শাখা। পরে দাবি আদায়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সকালে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, অভিভাবক নজরুল ইসলাম, ভবেশ চন্দ্র রায়, ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ সভাপতি আবু রায়হান বকিস। সমাবেশ শেষে জেলা প্রশাসক রাহাত আনোয়ারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
অতিরিক্ত ফি আদায়কারীর বিরুদ্ধে আগামী ৩ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে শিক্ষার্থী-অভিভাবকদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ