• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ফারইষ্টের ডিসেম্বর ক্লোজিং উপলক্ষে ব্যবসা উন্নয়ন সভা

Fareast Pictureদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ডিসেম্বর ক্লোজিং-২০১৫ উপলক্ষে বিশেষ ব্যবসা উন্নয়ন সভা সোমবার (১৬ অক্টোবর) স্থানীয় এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীর ভিপি ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মোহাম্মদ মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ইভিপি ও ওয়েষ্টার্ণ রিজিওন ইনচার্জ আলহাজ মো. ফরিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ইভিপি ও রংপুর ডিভিশন ইনচার্জ আলহাজ্ব আবু আহমদ রানা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুর রহমান প্রামানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর ভিপি ও দিনাজপুর জোন ইনচার্জ মো. সাহেব আলী, কোম্পানীর জেভিপি ও সেতাবগঞ্জ জোনের ইনচার্জ মো. ইসমাইল হোসেন, ঠাকুরগাঁও জোন ইনচার্জ কোম্পানীর এভিপি মো. আব্দুর রশিদ প্রমূখ।
প্রধান অতিথি ফারইষ্টের প্রতিটি কর্মকর্তা ও কর্মীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, বীমা পেশায় সততা ও নিষ্ঠার কোন বিকল্প নেই। কোন অবস্থাতেই এখানে নৈতিকতার পরিপন্থি কোন কাজ করা যাবে না। তিনি দক্ষতার সাথে সর্বস্থরের মানুষের কাছে সঞ্চয়ের উপকারিতা তুলে ধরে কোম্পানীর গ্রাহক বৃদ্ধির জন্য কর্মকর্তা ও কর্মীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে কোম্পানীর বিসি মো. আব্দুল হাফিজ, মাওঃ মাহবুবুর রহমান, মাওঃ মতিউর রহমান, মো. নবীউল ইসলাম, মো. সাইদুর রহমান, মো. ইয়াকুব আলী, মো. তাজুল ইসলামসহ বৃহত্তর দিনাজপুর জেলার বিসি, বিএম ও অন্যান্য কর্মকর্তা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ