গাইবান্ধা: গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপির ১৪, জামায়াতের ১১ ও শিবিরের ৪ নেতাকর্মী রয়েছে।
গত সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাস ও হত্যা মামলা রয়েছে।