চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে রমনা মডেল ইউপি চেয়ারম্যানসহ তার বাহীনির হাতে শারীরিক লাঞ্চিতের শিকার হয়েছেন ইউনিয়ন ভূমি অফিসের দু‘জন কর্মকর্তা। এলাকায় উত্তেজনা। থানায় মামলা দায়ের।
জানা যায়, জনৈক মোঃ ফরিদুল মিয়া খরখরিয়া মৌজাস্থ হাটের নামীয় ১নং খতিয়ান ভূক্ত ৩৮৯২ দাগে ১ (এক) একর জমি একসনা বন্দোবস্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) চিলমারী বরাবরে আবেদন করেন। এরই প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) এর আদেশপ্রাপ্ত হয়ে সোমবার বেলা প্রায় ১২ ঘটিকার সময় সহকারী ইউনিয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা ও উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শামীম হোসেন আবেদীত জায়গা সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় জোড়গাছ হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যের কাছে হাট-বাজারের জমি সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে উপস্থিত রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ নূর-ই-এলাহী তুহিন (৪০) সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন জোড়পূর্বক উক্ত জমি মোঃ ফরিদুল মিয়াকে একসনা বন্দোবস্ত দেয়ার হুকুম করেন। রাজি না হওয়ায় ঐ কর্মকর্তা দু‘জনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাতারি মারডাং করেন। এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণে মেরে ফেলবেন বলে হুমকি প্রদান করেন বলে জানান মোঃ গোলাম মোস্তফা। ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা ৩/৪ জন সরকারী কাজে বাঁধা প্রদান করাসহ শারীরিক চাঞ্চিত ঘটনায়। গোলাম মোস্তফা বাদী হয়ে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৬। চিলমারী থানার অফিসার ইনচার্জ জানান মামলা হয়েছে তদন্তসহ আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ঘটনাটিকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।