• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :

প্রেমিক বটে!

4642e76051b436facc10c4a913b5b6af-selena-gomezবিনোদন ডেস্ক: সেলেনা গোমেজের প্রতি তাঁর ভালোবাসার বিষয়টা একটু ঘুরিয়ে বলেছিলেন জাস্টিন বিবার। বিবার বলেছিলেন, প্রেমিকা সেলেনা গোমেজের জন্য তাঁর ভালোবাসা কখনোই থামবে না। অর্থাৎ সেলেনাকে চিরকাল ভালোবেসে যাবেন তিনি। সেলেনাকে ভুলে যাওয়া প্রসঙ্গে অকপটভাবে বিবার জানিয়েছেন, ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। আমি জানি না তাঁকে কখনো ভুলতে পারব কিনা।
২০১৩ সালে বিবার-সেলেনার ছাড়াছাড়ি হলেও পপ সেনসেশন জাস্টিন বিবার তাঁর এক সময়ের প্রেমিকা সেলেনার জন্য নিরন্তর বয়ে চলা এক ভালোবাসার নদীই যেন হৃদয়ে ধারণ করে আছেন। একুশ বছর বয়সী পপসংগীত তারকা বিবার বলেন, আমি মনে করি, একটা অন্য জগতে চলে এসেছি আমি। আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। আমি তাঁকে ভালোবাসি আর চাই সে যেন অসাধারণ হয়ে ওঠে। কিন্তু এমন অনেক কিছুই আছে যা আমাকে সব সময় তাঁর কথা মনে করিয়ে দেয়।
২০১৩ সালের চূড়ান্ত বিচ্ছেদের আগ পর্যন্ত মাঝেমধ্যে ছাড়াছাড়ি কিংবা মন কষাকষি হলেও সেলেনা গোমেজ এবং জাস্টিন বিবারের প্রেম সংবাদমাধ্যমের আলোচনাতেই ছিল। অবশ্য ছাড়াছাড়ির পর তা আরও বেশি সংবাদ শিরোনাম তৈরি করেছিল।
কিছুদিন আগে অক্টোবর মাসে পপসংগীত তারকা জাস্টিন বিবার এবারের এমটিভি ইউরোপিয়ান অ্যাওয়ার্ডসের আসরে পাঁচ পাঁচটি পুরস্কার জিতেছেন। গত ২৫ অক্টোবর এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস’-এর এই আসরটি বসেছিল ইতালির মিলান শহরে। ইউএস ম্যাগাজিন। ইন্দো-এশিয়ান নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ