পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় ফেন্সিডিল ব্যবসায়ীকে ধরতে গিয়ে কামড় খেয়েছে পুলিশ। থানাসূত্রে জানা যায়, রঘুনাথপুর এলাকায় আব্দুল কুদ্দুস জনি নামের এক যুবক দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করে আসছিল। আজ মঙ্গলবার দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এসআই শাহ্ আলম ও তাঁর সঙ্গীয় ফোর্স ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ জনিকে আটক করে। থানায় নিয়ে আসার সময় একপর্যায়ে এসআই শাহ্ আলমের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে জনিকে জাপটে ধরে থানায় খবর দেয় পুলিশ। পরে পিকআপ ভ্যান ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এবিষয়ে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।