• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ডেটলাইন দিনাজপুর: চিকিৎসক বলছেন পিয়েলো আশঙ্কামুক্ত

11মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে দুর্বৃত্তদের গুলিতে ডা. পিয়েলো পারলাড়ী (৫০) নামে এক ইতালিয়ান নাগরিক আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি বাস ডিপোর পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সকাল আনুমাকি সাড়ে ৭টার দিকে পিয়েলো পারলাড়ী সাইকেল চালিয়ে বিআরটিসি বাস ডিপোর কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পিয়েলো দিনাজপুর মিশন হাসপাতালের একজন পুরোহিত ও ডাক্তার। তিনি দিনাজপুর সরকারী কলেজের নিকট সুইহারী মিশনের এনটিসি ভবনে থাকতেন। তিনি অপর এক সহকর্মীসহ নিত্যদিনের মত সাইকেল চালিয়ে মিশন হাসপাতালে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত পরিচয় ৩ দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, ডা. পিয়েলো পারলাড়ী এখন আশঙ্কামুক্ত। তাকে ২৪ ঘন্টা পর্যবেক্ষনে রাখা হবে। তারপর প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে কিনা বলা যাবে।  দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দিনাজপুরে ৫১৫ বিদেশী নাগরিক বসবাস করে। সম্প্রতি ঢাকা ও রংপুরে ২ বিদেশী নাগরিক হত্যা ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক সারা দেশের ন্যায় দিনাজপুর জেলায় অবস্থানরত বিদেশী নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর মেডিকেল কলেজ, মধ্যপাড়া কঠিন শিলাখনিসহ, জেলার বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থায় কর্মরত ৫১৫ বিদেশী নাগরিক রয়েছে। এর মধ্যে হাজি মোহাম্ম দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাইজেরিয়া, ত্রিবুদী, সোমালিয়া, নেপাল ও আফ্রিকার ১২০জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ