চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর চিরিরবন্দরে ইউনিয়ন পরিষদের শিক্ষা বিষয়ক পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে জেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর প্রোগ্রাম ইউনিটের সহযোগিতায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন সুনীল কুমার সাহা, চেয়ারম্যান ১১নং তেঁতুলিয়া ইউপি। কর্মশালায় ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটি কার্যকরী পরিকল্পনা প্রনয়ণে এবং শিশু বিকাশ কেন্দ্রের উপকারিতা, বাস্তবায়ন কৌশল ও কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বেশী করে কাজ করার জন্য অংশগ্রহণকারীরা সুপারিশ প্রদান করেন। কর্মশালায় ইউপি সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এসএমসির সভাপতি, গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি-সম্পাদক, যুব প্রতিনিধি এবং উক্ত ইউনিয়নে কর্মরত এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করে। কর্মশালার উদ্দেশ্য ও কর্ম কৌশল নিয়ে আলোচনা করেন সামেনা খাতুন প্রোগ্রাম সমন্বয়কারী (শিক্ষা), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর প্রোগ্রাম ইউনিট। কর্মশালায় সহযোগিতা করেন আবু সাঈদ মাহমুদ ও মোঃ মাহামুদুর রহমান টেকনিক্যাল অফিসার, জেএসকেএস (এসআইপি)।