• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রওশন এরশাদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

65608_1ঢাকা: দুর্বৃত্তদের খুঁজে বের করতে বিরোধী দলীয় নেতার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নত্তোর পর্বে রওশন এরশাদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ সহায়তা চান।

ছিটমহলগুলোকে এতো বছর দেশের ভেতর আনতে পারায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রওশন প্রশ্ন করে বলেন, আগে ছিটমহলগুলোতে দুর্বৃত্ত ও চোরাকারবারীদের অভয়ারণ্য ছিল। এখন তারা কোথায় গেছে, কিভাবে আছে বা দেশের ভেতর ঢুকে পড়েছে কিনা।’

জবাবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, উনি (রওশন এরশাদ) শংকা প্রকাশ করেছেন যে এক সময় ছিটমহলে দুর্বৃত্ত ছিল। হ্যাঁ এক সময় হয়তো ছিল কারণ সেখানে কারোই সম্পদ ছিল না। কিন্তু বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে, এখন তারা কোথায় গেল সেই উত্তর এই মুহুর্তে আমি উনাকে দিতে পারছি না। তবে উনার কাছে যদি দুর্বৃত্তদের তালিকা থাকে এবং যদি তা আমকে দিতে পারেন যাতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। ছিটমহলের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সকল ধরণের ব্যবস্থা নেয়ার ঘোষনা দিয়েছি।

এ সময় মুজিব-ইন্দ্রিরা গান্ধী চুক্তি বাস্তবায়ন কররে ছিটমহল সমস্যা নিরসনে ভারতের সকল সংসদ সদস্যকে আবারো ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ