• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে তিন দোকানে দুধর্ষ চুরি

চুরিসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের প্রধান সড়কে অবস্থিত তিনটি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে ওই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র মতে, শহরের প্রধান সড়ক হিসেবে খ্যাত টিআর রোডের (দিনাজপুর সড়ক) রড, সিমেন্টের তিনটি দোকানের তালা কেটে সিন্দুক নিযে যায়। দোকানগুলো হচ্ছে ব্যবসায়ী সুব্রত রুদ্রের মেসার্স এল এন ট্রেডিং কোম্পানী, শ্যামল বিশ্বাসের মেসার্স এস কে বি ট্রেডিং এবং কিবার হোসেনের মেসার্স এস এস ট্রেডিং। চুরির পরিমান প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী নামক স্থান থেকে পুলিশ এস এস ট্রেডিং এর সিন্দুকটি উদ্ধার করেছে।

ব্যবসায়ীরা জানায়, বুধবার রাতে শহরে কোন পুলিশ টহল ছিল না। পুলিশী টহল থাকলে প্রধান সড়কে এমন চুরির ঘটনা কখনই ঘটতো না। তাছাড়া জামাতের ডাকা হরতাল ও যুদ্ধাপরাধীদের রায় ঘোষনার এমন রাতে পুলিশ টহল না থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম। তিনি সিসি নিউজকে জানান, টহল ছিল। তবে চোরেরা ওই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ট্রাক আড়াল করে চুরির ঘটনাটি ঘটিয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। ট্রাকটি বিকল হয়েছে কৌশল অবলম্বন করে চুরির ঘটনা ঘটায়। এ ব্যাপারে ব্যবসায়ীদের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ