• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬৪ হাজার ৮০৬ শিক্ষার্থী

পরীক্ষামাহবুবুল হক খান, দিনাজপুর : আগামী ২২ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে ২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। দিনাজপুর জেলায় এবার ৬৪ হাজার ৮০৬ জন ছাত্র-ছাত্রী এ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। গত বছরের চেয়ে এবারে পরীক্ষার্থী বেড়েছে ৮৯০ জন। গত বছর এ পরীক্ষায় ৬৩ হাজার ৯১৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল।
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার জানান, চলতি ২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলার ১৩ উপজেলা হতে ৬৪ হাজার ৮০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ৫৯ হাজার ৬৭৭ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় (এএসসি) ৫ হাজার ১২৯ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশী। প্রাথমিকে ছাত্র ২৮ হাজার ৬৫৬ জন ও ছাত্রী ৩১ হাজার ১২ জন।
এছাড়া প্রাথমিকে বাংলা মাধ্যম পরীক্ষার্থী ৫৯ হাজার ৫৮১ জন ও ইংরেজী ম্যাধ্যম পরীক্ষার্থী ৯৮ জন। প্রাথমিকে মোট পরীক্ষার্থীদের মধ্যে মুসলিম পরীক্ষার্থী ৪৫ হাজার ৮১৭, হিন্দু পরীক্ষার্থী ১২ হাজার ৭১৮ ও খ্রিষ্টান পরীক্ষার্থী ১ হাজার ৪৬ জন।
জেলার ১৩ উপজেলায় ১৪০টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা ভিত্তিক পরীক্ষার্থী: কাহারোল উপজেলার ৬টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ১৩১ জন এবং ইবতেদায়ীতে ১৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। খানসামা উপজেলার ৬টি কেন্দ্রে প্রাথমিকে ৪ হাজার ৬৪ জন এবং ইবতেদায়ীতে ৩২১ জন পরীক্ষার্থী, ঘোড়াঘাট উপজেলার ৫টি কেন্দ্রে প্রাথমিকে ২ হাজার ৩৭৩ জন এবং ইবতেদায়ীতে ৩১১ জন পরীক্ষার্থী, চিরিরবন্দর উপজেলার ১৭টি কেন্দ্রে প্রাথমিকে ৬ হাজার ১১০ জন এবং ইবতেদায়ীতে ৪৩০ জন পরীক্ষার্থী, সদর উপজেলার ১৫টি কেন্দ্রে প্রাথমিকে ৮ হাজার ৬৯৬ জন এবং ইবতেদায়ীতে ৬৪৪ জন পরীক্ষার্থী, নবাবগঞ্জ উপজেলার ১০টি কেন্দ্রে প্রাথমিকে ৪ হাজার ১০৯ জন এবং ইবতেদায়ীতে ৫২৭ জন পরীক্ষার্থী, পার্বতীপুর উপজেলার ২৩টি কেন্দ্রে প্রাথমিকে ৭ হাজার ৮৯০ জন এবং ইবতেদায়ীতে ৬৯৮ জন পরীক্ষার্থী, ফুলবাড়ী উপজেলার ১২টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ১৩৭ জন এবং ইবতেদায়ীতে ২৮৩ জন পরীক্ষার্থী, বিরল উপজেলার ১২টি কেন্দ্রে প্রাথমিকে ৫ হাজার ৭৯২ জন এবং ইবতেদায়ীতে ৩৪০ জন পরীক্ষার্থী, বিরামপুর উপজেলার ১০টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ২১৭ জন এবং ইবতেদায়ীতে ৪৩৬ জন পরীক্ষার্থী, বীরগঞ্জ উপজেলার ১৩টি কেন্দ্রে প্রাথমিকে ৬ হাজার ৪৭১ জন এবং ইবতেদায়ীতে ৪৭৪ জন পরীক্ষার্থী, বোচাগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ৯৪ জন এবং ইবতেদায়ীতে ১৭০ জন ও পরীক্ষার্থী হাকিমপুর উপজেলার ৪টি কেন্দ্রে প্রাথমিকে ১ হাজার ৫৯৩ এবং ইবতেদায়ীতে ৩১০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।
এদিকে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান আরো জানান, গত বছরের চেয়ে এবারে কেন্দ্র ও ছাত্রছাত্রীর সংখ্যা দু’টিই বেড়েছে। গত বছর জেলায় কেন্দ্র ছিল ১৩৭টি আর এবারে ১৪০টি। অপরদিকে গত বছর জেলায় ছাত্রছাত্রী ছিল ৬৩ হাজার ৯১৬ আর এবারে ৮৯০ জন বেড়ে হয়েছে ৬৪ হাজার ৮০৬ জন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্নপত্রসহ অন্যান্য সব উপকরণ ১৩ উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু এবং শেষ হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ