সিসি নিউজ: সরকার বিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে ইলিয়াছ হোসেন নিয়াজী(৫০) নামের এক মসজিদের ঈমামকে পুলিশ আটক করেছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বায়তুল মামুর জামে মসজিদের অদুরে তাকে আটক করে পুলিশ। আটক ব্যাক্তি ওই উপজেলা সদর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি চাঁদখানা ইউনিয়নের বায়তুল মামুর জামে মসজিদের ঈমাম।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকার বিরোধী উস্কানিমুলক বক্তব্য প্রদান ও গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে প্রতিরোধমুলক ১৫১ ধারায় তাকে আটক করা হয়।