• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকায় পৌঁছেছেন হৃতিক-জ্যাকুলিন

indexবিনোদন ডেস্ক: ঢাকায় পৌঁছেছেন বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী হৃতিক রোশান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এ তারাকারা। এখন রাজধানীর অভিজাত হোটেল রেডিসানে অবস্থান করছেন বলেও আয়োজক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নতুন আসরের উদ্বোধনী কনসার্টে তার অভিনীত চলচ্চিত্রের গানের সঙ্গে পারফর্ম করতে প্রথমবারের মতো ঢাকায় এলেন হৃতিক। আজ শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মঞ্চে উদ্বোধনী কনসার্ট অনুষ্ঠিত হবে। রাত ৮টার দিকে মঞ্চে উঠবেন এ অভিনেতা।

হৃতিকের সঙ্গে জমকালো এ মঞ্চে আরো পারফর্ম করবেন ভারতের কণ্ঠশিল্পী কেকে,  শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজও। আজ ঢাকায় পৌঁছে রিহার্সেলও করেছেন হৃতিক রোশান ও জ্যাকুলিন ফার্নান্দেজ।jekulin

বাংলাদেশ থেকে সংগীত পরিবেশন করবেন- এলআরবি, মমতাজ ও চিরকুট ব্যান্ডের সদস্যরা। নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও বাফার নৃত্যশিল্পীরা। থাকবে লেজার প্রদর্শনী, আঁতশবাজি এবং আরো অনেক কিছু। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন- আমব্রিন ও কলকাতার অভিনেত্রী পামেলা।
‘এই দেশেতে ষোল কোটি মানুষই ক্রিকেটমনা/ কে জানে না পৃথিবীতে, আমাদের উন্মাদনা…’ শিরোনামের বিপিএলের এ থিম সং পরিবেশন করবেন কনা, কোনাল ও তাসনুভ নেওয়াল রহমান। তবে এ গানের শিল্পী কুমার বিশ্বজিৎ ও লিজা দেশে না থাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। আজ বিকাল ৩টায় স্টেডিয়ামের মূল ফটক খোলা হবে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ