• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মালিতে সন্ত্রাসী হামলা : ৮০ জিম্মিকে উদ্ধার

timthumb.phpআন্তর্জাতিক ডেস্ক : মালির রাজধানী বামাকোর কেন্দ্রস্থলে আজ শুক্রবার রেডিসন ব্লু নামে একটি পাঁচতারকা হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি ১৭০ জনের মধ্যে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। বন্দুকধারীদের হামলায় ৩জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে মালি কর্তৃপক্ষ। নিহতদের দু’জন মালির ও একজন ফরাসি নাগরকি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, কূটনীতিক নম্বরধারী গাড়িতে চেপে হামলাকারীদের হোটেলে প্রবেশ করতে দেখেছেন তারা। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে বামাকোতে অবস্থিত হোটেলটিতে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় তারা ৩০ জন হোটেল কর্মীসহ ১৭০ জনকে জিম্মি করে। তাদের মধ্যে ১৪০ জন হোটেলটির ক্লায়েন্ট ও ৩০ জন স্টাফ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র একথা জানিয়েছে। আফ্রিকান দেশ মালির এই হোটেলটি পরিচালনা করে আমেরিকানরা। হোটিলেটিতে ১৯০টি রুম, সুইমিংপুলসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, হামলাকারীরা হোটেলের বিভিন্ন তলায় তাণ্ডব চালায়। এ সময় তারা একে-৪৭ দিয়ে উপর্যুপরি গুলি ছোড়ে। হামলাকারীর সংখ্যা দুই থেকে তিনজন বলে দাবি করেছে কিছু সংবাদমাধ্যম। তবে কয়েকটি সংবাদমাধ্যম নিজস্ব সূত্রের বরাত দিয়ে হামলাকারীর সংখ্যা ১০ থেকে ১২ জন বলে জানিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাকি জিম্মিদের উদ্ধারে বিশেষ বাহিনীর অভিযান চলছে। উদ্ধারকারীদের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলি চলছে। উদ্ধার অভিযানে ফরাসি একটি বাহিনীও অংশ নিচ্ছে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। উদ্ধার ৮০ জনের মধ্যে ২০ জনকে ধর্মের পরিচয় পেয়ে হামলাকারীরাই মুক্তি দেয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ