• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে নকল সার কারখানা সিলগালা

সিলগালাসিসি নিউজ: সৈয়দপুর বিসিক শিল্প নগরীর এ-৬৪ এবং এ-৬৫ নম্বর প্লটে অবস্থিত একটি নকল জৈব সার কারখানার সিলগালা করে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশের উপস্থিতিতে এক অভিযান চালিয়ে ওই সার কারখানা থেকে ৫০ বস্তা নকল গ্রামীণ শক্তি জৈব সার, ৯ বস্তা সোডিয়াম সালফেট সারসহ নকল সার তৈরির নানা উপকরণ ও মালামাল জব্দ করে থানা নিয়ে আসা হয়। নকল সার কারখানাটি সীলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। তবে এ নকল সার তৈরি সঙ্গে জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের খবর পেয়ে কারখানার লোকজন আগেভাগেই সটকে পড়ে। এলাকাবাসী জানায় ওই কারখানার প্লটটি জনৈক রুবেলের। কিন্তু এটি পরিচালনা করেন জনৈক আব্দুল মান্নান। তিনি ১/১১ সময় একই কারনে গ্রেফতার হয়েছিলেন।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোমায়রা মন্ডল হিমু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এ সময় তাঁর নির্দেশে ওই কারখানা থেকে ৫০ বস্তা নকল গ্রামীণ শক্তি জৈব সার, ৯ বস্তা সোডিয়াম সালফেট সার সহ নকল সার তৈরির নানা উপকরণ ও মালামাল জব্দ করে থানা নিয়ে আসা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, গ্রামীণ শক্তি জৈব সার ফ্যাক্টরীর মোড়কে নকল জৈব সারসহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ