• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

প্রিয়া আমান অভিনয়ে ফিরেছেন

প্রিয়া আমানবিনোদন ডেস্ক: সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী প্রিয়া আমান অভিনয়ে ফিরেছেন। চোখের সমস্যাজনিত কারণে একটা বিরতি নিয়ে আবারও নাটকে অভিনয় শুরু করেছেন তিনি। একটি নাটকের সেটে চোখে নতুন কন্ট্যাক্ট লেন্স পরেই বিপত্তি বেঁধেছিলো প্রিয়ার। এই লেন্স খোলার পর থেকে চোখে আর কিছু দেখতে পাচ্ছিলেন না তিনি। যার ফলে সব ধরনের কাজ থেকে দূরে ছিলেন প্রায় মাসখানেক। এ সময় বেশ কয়েকটি নাটকের কাজ বন্ধও করে দিতে হয় তার। তবে চিকিৎসার পর এখন আবারও চোখে স্বাভাবিক দেখতে পাচ্ছেন। গত কয়েকদিন ধরে নাটকের শুটিং করছেন তিনি নিয়মিত। এর মধ্যে গাজী টিভির প্রচার চলতি ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ নাটকে অভিনয় শুরু করেছেন তিনি। পাশাপাশি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। এ বিষয়ে প্রিয়া আমান বলেন, চোখের সমস্যা নিয়ে বেশ বিপাকেই পড়েছিলাম। প্রথম দিকে তো অনেক নির্মাতাই আমাকে ভুল বুঝেছেন। ভেবেছিলেন আমি ইচ্ছে করেই শুটিং করছি না। কিন্তু পরে তারা বুঝতে পেরেছে। আমি নিজেও চোখ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। এক সময় মনে হয়েছিলো আমি যদি চোখে আর দেখতে না পাই! তবে আল্লাহর রহমত ও সবার দোয়ায় অবশেষে আমি চোখে স্বাভাবিক দেখতে পাচ্ছি। আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা আমার খোঁজখবর নিয়েছেন নিয়মিত।
এদিকে নাটকের বাইরেও খুব শিগগিরই নিজের দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন প্রিয়া আমান। ছবির নাম ‘বিজয়িনী’। পরিচালনা করছেন শর্মি আহমেদ। গার্মেন্টস শ্রমিকদের যাপিত জীবন নিয়েই এ ছবির গল্প গড়ে উঠেছে। ছবিতে প্রিয়াকে চিত্রনায়ক অমিত হাসানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ