• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এবার মোবাইল সেটের নম্বর নিবন্ধনের উদ্যোগ

তারানাসিসি নিউজ: এবার প্রতিটি মোবাইল সেটের স্বতন্ত্র নম্বর নিবন্ধনের উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী এপ্রিলের পরপরই মোবাইল সেটের আইএমইআই নম্বর (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডইন্টিটি) রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘মোবাইল ডিভাইসেস অ্যান্ড ইটস রোল ইন ন্যাশনাল সিকিউরিটি’ বিষয়ে গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান তিনি ।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি নিশ্চিত করতে সিম রেজিস্ট্রেশন ও মোবাইল সেটের আইএমইআই নম্বর রেজিস্ট্রশন জরুরি। সিম রেজিস্ট্রেশনের কাজটি একটি ভাল অবস্থায় আনা গেছে। এপ্রিলে সিম রেজিস্ট্রেশনের কাজ শেষ হবে। এরপর সেটের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। তা না হলে নিরাপত্তার দিকটি অসম্পূর্ণ থেকে যাবে।

বৈঠকে অংশ নেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, কাস্টমস ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের ডিরেক্টর জেনারেল ড. মঈনুল খান, র্যা বের কমিউনিকেশন উইং পরিচালক কমান্ডার শাহেদ করিম, লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাইদ খান, ইনভিকোর সিইও ফাওয়াদ গোরায়ের, বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লে. কর্নেল মোল্লা মো. জুবায়ের, র্যা ব-১০ এর কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ