• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় গৃহবধুর লাশ উদ্ধার

লাশ উদ্ধারবিশেষ প্রতিনিধি, ডিমলা: ডিমলার উত্তর ঝুনাগাছ চাপানী গ্রাম থেকে নমিতা রানী (৩০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নমিতা ওই গ্রামের বানেশ্বর চন্দ্র রায়ের স্ত্রী। বানেশ্বর বর্তমানে কুমিল্লায় শ্রমিকের কাজের জন্য প্রায় এক মাস থেকে অবস্থান করছে।

একটি সূত্র মতে, স্বামী না থাকার সুযোগে নমিতা পরকীয়ায় জড়িয়ে পড়ে একই গ্রামের মাধব চন্দ্রের সাথে। শনিবার সন্ধায় মাধব চন্দ্র এসে ডাকাডাকি করলে নমিতা রানী ঘরের দরজা খুলে দেয়। ঘরে ঢুকেই মাধব চন্দ্র নমিতাকে মারধর করে বেড়িয়ে যায়। চলে যাওয়ার সময় তার লুঙ্গি ও মাফলার রেখে পালিয়ে যায় বলেও প্রত্যক্ষদর্শীরা জানায়। নমিতার ৮ বছরের শিশু কন্যা কৃষনা রানী  জানায়, আমার বাবা বাড়ীতে না থাকায় মাধব মামা বাড়ীতে এসে দরজা খুলতে বললে মা দরজা খুলে দেয়। মামা ঘরে ঢুকেই আমার মাকে ডাংমার করে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় ডিমলা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিযে ওই ঘরের মধ্য থেকে নমিতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এবং আজ রোববার ( ২২ নভেম্বর) সকালে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ