• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সন্তানদের শিক্ষিত করে সম্পদে পরিনত করতে হবে- বোর্ড চেয়ারম্যান

Dinajpur Cadet School Pic 22-11-2015মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন বলেছেন, উন্নত শিক্ষায় শিক্ষিত করে সন্তানকে গড়ে তুলে তাকে একটি সম্পদে পরিনত করতে হবে। আর সন্তান সম্পদে পরিনত হলে এলাকায় উন্নয়ন হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লক্ষ্য ভিশন ২০২১ সেটিকে বাস্তবে রুপ দিতে সহায়ক হবে। ধনী তারাই যারা তাদের নিজ সন্তানকে ভলো শিক্ষায় শিক্ষিত করেছে বা ভবিষ্যতে করবে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দিনাজপুরের মানুষ লেখাপড়ায় অলস ও অসচেতন। রংপুরের অভিভাবকরা তাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে খুব সচেতন ও পরিশ্রমি। তাই তারা লেখাপড়ায় আমাদের দিনাজপুর জেলার থেকে এগিয়ে রয়েছে। সে জন্য লেখাপড়ায় আমাদেরও আরো সচেতন ও পরিশ্রমি হতে হবে।
প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ছাত্র-ছাত্রীদের ঠিক মত নিয়ন্ত্রন করে উন্নত শিক্ষাদানের মাধ্যমে ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা বাড়বে।
দিনাজপুর স্কুল এন্ড কলেজের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক মো. আলতাফ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মমিনুল ইসলাম, স্কুল এন্ড কলেজ শিক্ষক মো. ফারুক, সাবেক ব্যাংক কর্মকর্তা শওকত আলী, সোবহানিয়া লাইব্রেরীর সত্বাধিকারী আলহাজ্ব সিরাজ উদ্দিন, পল্লী ও দারিদ্র বিমোচনের ইরফান আলী।
ক্যাডেট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোছা. গারমিন সুলতানা’র সঞ্চালনায় আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ