সিসি নিউজ: মঙ্গলবার (২৪ নভেম্বর দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি -হলদিবাড়ি অভিবাসন সীমান্ত দিয়ে পঞ্চগড় জেলার তৃতীয় দফায় বিলুপ্ত ছিটমহল দহলা খাগড়াবাড়ির ৩০ পরিবারের ১৫২ জন সদস্য ভারত গমন করেছে। এই দলে ৬৩ জন পুরুষ,৫০ জন নারী ও ৩৯ জন শিশু ছিল। আবার এই দলের শিশুদের মধ্যে তিনদিন বয়সের নবজাতক কন্যা ভারতী রানী ওরফে একাদশী ও ২৮ দিন বয়সের নবজাতক পুত্র সুবাস চন্দ্র রায় ছিল।
মঙ্গলবার সকালে তাদের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ডিগ্রি কলেজের অস্থায়ী ক্যাম্প থেকে চারটি বাসে ও ৬ টি ট্রাকে মালামাল সহ চিলাহাটি ডাঙ্গাপাড়াস্থ আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নিয়ে আসা হয়। এখানে ইমিগ্রেশনের পর দুপুর পনে দুইটায় তারা ভারত গমন করেন।