• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুরে ১০ পাদ্রিকে হত্যার হুমকি

হুমকিসিসি নিউজ: উড়োচিঠি দিয়ে রংপুরে অবস্থিত ১০টি খ্রিস্টান মিশনের প্রধানদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রংপুর শহরের বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘে ওই উড়োচিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে সেখানে তোলপাড় চলছে।

মিশনের প্রধান ধর্মযাজক বার্নাবাস জানান, চিঠিটি ডাকযোগে এসেছে। প্রেরকের নাম অতুল রায় উত্তরপাড়া দিনাজপুর লেখা আছে। চিঠিতে তারসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, কারা কেন তাদের এভাবে হুমকি দিয়ে চিঠি দিয়েছে তা তারা বুঝতে পারছেন না। চিঠি পাওয়ার পর থেকে তারা আতঙ্কিত।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, হুমকির পরপরই চার্চের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ