• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে ২ জেএমবি সদস্য’র যাবজ্জীবন কারাদণ্ড

কারাদন্ডসিসি নিউজ: বহুল আলোচিত সারাদেশে একযোগে সিরিজ বোমা বিষ্ফোরন মামলায় লালমনিরহাটে ২জনের যাবজ্জীবন ও এক জনের ১০ বছর সশ্রম কারাদ্বন্ড প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার(২৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-১’এর বিচারক মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, ঠাকুরগাঁও জেলার কাশেয়া গ্রামের জবদিল মিয়ার ছেলে মনিরুজ্জামান ওরফে ইকবাল ওরফে সেলিম ও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বৈরাতি গ্রামের সমশের আলীর ছেলে মোস্তাফিজার ওরফে মোস্তা ওরফে মামুন ও চাপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর গ্রামের দাউদ উদ্দিনের ছেলে সাদিকুল ইসলাম ওরফে সাদিক।

জানাগেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট লালমনিরহাটসহ সারাদেশের ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা বিষ্ফোরন ঘটান নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। লালমনিরহাটের আদালত পাড়া ও রেল ষ্টেশন এলাকার ৬টি স্থানে বোমা বিষ্ফোরন ঘটানো হয়। এ ঘটনায় ওই দিনেই তৎকালীন সদর থানার উপ পরিদর্শক( এসআই) আলতাব হোসেন বাদী হয়ে সদর থানায় তিন যুবককে আসামী করে বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১২/০৫ (লালমনিরহাট-সদর)। মামলার শুরু থেকে সাদিকুল ইসলাম ওরফে সাদিক পলাতক থাকলেও মনিরুজ্জামান ওরফে ইকবাল ওরফে সেলিম ও মোস্তাফিজার ওরফে মোস্তা ওরফে মামুন দীর্ঘদিন থেকে লালমনিরহাট জেল হাজতে রয়েছেন।

মামলাটি র্দীঘ তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ২৯ অক্টোবর মনিরুজ্জামান ওরফে ইকবাল ওরফে সেলিম ও মোস্তাফিজার ওরফে মোস্তা ওরফে মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

পরবর্তীতে রাষ্টপক্ষ চার্জশিটের বিরুদ্ধে নারাজি করলে ২০০৭ সালের ২১ জুলাই আবারও পূর্ণ তদন্ত শেষে ওই ৩ আসামীকেই অভিযুক্ত করে সম্পুরক চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় ১জন তদন্তকারী কর্মকর্তাসহ ১৩জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে আদালত।

অবশেষে বৃহস্পতিবার দুপুরে আসামী মনিরুজ্জামান ওরফে ইকবাল ওরফে সেলিম ও মোস্তাফিজার ওরফে মোস্তা ওরফে মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন এবং মামলার অপর পলাতক আসামী সাদিকুল ইসলাম ওরফে সাদিককে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন লালমনিরহাট স্পেশাল ট্রাইব্যুনাল ১’এর বিচারক মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী।

লালমনিরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ