• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সরকারি স্কুলে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে

65904_1সিসি ডেস্ক: দেশের সরকারি স্কুলগুলোতে আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরী ছাড়া জেলা ও বিভাগীয় সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন শুরু হবে।

১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। বিদ্যালয় থেকে কোন ভর্তি ফরম বিতরণ করা হবে না।

www.gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য http://www.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তিচ্ছুদের টেলিটকের মাধ্যমে আবেদন ফি ১৫০ টাকা প্রদান করতে হবে। প্রথম শ্রেণিতে ভর্তি করা হবে লটারির মাধ্যমে। ২য় শ্রেণিতে বাংলা ১৫ নম্বর, ইংরেজি ১৫ নম্বর ও গণিত ২০ নম্বরের মোট ৫০ নম্বরের ১ ঘণ্টার পরীক্ষা নেয়া হবে।

৪র্থ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বাংলা ৩০ নম্বর, ইংরেজি ৩০ নম্বর ও গণিত ৪০ নম্বরের মোট ১০০ নম্বরের ২ ঘণ্টার পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। ৯ম শ্রেণিতে জেএসসি ও জেডিসি’র ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ