• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় শিয়া মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

is_new1448596364সিসি ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে মুসল্লিদের ওপর গুলিবর্ষণের দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইনটেলিজেন্স গ্রুপের ওয়েব সাইটে এ হামলার দায় স্বীকার করা হয়।

শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় মসজিদের মুয়াজ্জিনসহ চার জন গুলিবিদ্ধ হন। তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) মারা যান।

গুলিবিদ্ধ অপর তিনজন হলেন- হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন (৪০), মসজিদের ইমাম মাওলানা শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় নিয়মিত মুসল্লিদের সঙ্গে ২০-২২ বছর বয়সী অপরিচিত তিন যুবক মসজিদে প্রবেশ করে। তাদের মাথায় টুপি এবং পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল।

গত মাসে আশুরার আগের রাতে পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শিয়া সম্প্রদায়ের ওপর হামলা হয়। এতে দুজন নিহত হয়। এই হামলারও দায় স্বীকার করেছিল আইএস।

শিয়া সমাবেশে হামলার ৩৪ দিনের মাথায় গতকাল বগুড়া জেলায় একই সম্প্রদায়ের উপর হামলা হল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ