• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিসেম্বরে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের পরিপত্র

শিক্ষা মন্ত্রণালয়সিসি ডেস্ক: নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিয়োগে পরিপত্র জারি হচ্ছে ডিসেম্বরে। শিক্ষামন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, শিক্ষামন্ত্রী দেশের বাইরে রযেছেন। ২৯ নভেম্বরে তার ফেরার কথা রযেছে। এ ছাড়া নিবন্ধন পাস করা পুরানো প্রায় সাড়ে ৪ লাখ প্রার্থীর মেধা তালিকা তৈরির কাজ চলছে। এতে সময়ও লাগছে বেশ। এসব কারণে পরিপত্র জারি করতে দেরি হচ্ছে। ফলে ২২ অক্টোবর থেকে নিয়োগের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল থাকবে আরও কয়েক সপ্তাহ।

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষামন্ত্রণালয়ের পদস্থ এক কর্মকর্তা জানান, এবার সবকিছু খুঁটিয়ে দেখা হচ্ছে। পরবর্তী পরিপত্রটি জারির পর যেন আর কোনও প্রশ্ন না থাকে। এজন্য সময নিয়ে ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কাজ করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের বিষয়ে পরিপত্র জারি করা হবে।

ঢাকা টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ