দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভার মেয়র পদে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত জেলা বিএনপির এক জরুরী সভা শেষে বাদ মাগরিব বর্তমান মেয়র ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলমকে পৌরসভার মেয়র পদে বিএনপির প্রার্থী দলীয় হিসেবে ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে মহিলাদল নেত্রী মোছা. ইসমিনা বেগম আঙ্গুর, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মোছাঃ আফরোজা বেগম মালা, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও পৌর মহিলা দলের আহবায়ক শাহিন সুলতানা বিউটি এবং ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে মহিলাদল নেত্রী মোছাঃ সায়েকা বেগমকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
অপরদিকে ১২টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওযার্ডে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন-৪ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য মো. মিজানুর রহমান সাজু, ৫ নং ওয়ার্ডে জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, ১০নং ওয়ার্ডে পৌর তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. কবিরুল ইসলাম জুয়েল ও ১১নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেনকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। অন্য ৮টি ওয়ার্ডে দু’এক দিনের মধ্যে দলীয় প্রার্থীদের ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
শুক্রবার বিকেল ৩টায় জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. মো. আনিসুর রহমান চৌধুরী, আলহাজ্ব মাহবুব আহম্মেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি এ্যাড. মো. আব্দুল হালিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হেলাল, প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা শ্রমিকদলের সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. কামরুজ্জামান, জেলা কৃষকদলের সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দীন আহম্মেদ মন্ডল, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওঃ ফজলুর করিম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মা. সেলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ, পৌর মহিলা দলের আহবায়ক শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল, পৌর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো. কবিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা এ্যাড. আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক প্রমূখ।
জরুরী সভায় পৌর বিএনপির সহ-সভাপতি মো. সিরাজ আলী সরকার, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না, ছাত্রদল নেতা মহিউদ্দীন আহম্মেদ মন্ডল বকুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, মুক্তিযোদ্ধা দল, তাঁতীদল, তরুনদলসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় সকল ভেদাভেদ ভুলে দলের প্রতিটি নেতাকর্মীকে মেয়দ পদে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিজয়ী করার আহবান জানানো হয়। পাশাপাশি কাউন্সিলর পদে বিএনপির দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহবান জানানো হয়।