দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র (সার্বজনিন বীমা) ব্যবসায় উন্নয়ন সভা শুক্রবার (২৭ নভেম্বর) সকালে দিনাজপুর এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীর ভিপি ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ (সাবী) কাজী মো. ইসরাফিল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ইভিপি ও ওয়েষ্টার্ণ রিজিওন ইনচার্জ হারুন-অর-রশিদ ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ইভিপি ও রংপুর ডিভিশন ইনচার্জ এবিএম খায়েরুল ইসলাম। অন্যান্যের মধ্যে রাখেন সেতাবগঞ্জ জোন ইনচার্জ মো. সাইদুল ইসলাম সুমন, ঠাকুরগাঁও জোন ইনচার্জ মো. মাসুদ রানা প্রমূখ।
ব্যবসায় উন্নয়ন সভায় দিনাজপুর জোনের অধীনে বিভিন্ন এজেন্সী ও সাংগঠনিক অফিসের ব্র্যাঞ্চ কো-অর্ডিনেটর, ব্র্যাঞ্চ ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।