সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে প্রতিষ্ঠিত একটি জৈব সার কারখানার মোড়ক ব্যবহার করে ভেজাল সার বিক্রি করায় আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে দোষ স্বীকার এবং ভেজাল সার বিক্রি না করার অঙ্গীকার করে এক লাখ টাকা জরিমানা দিয়ে রেহাই পান তিনি।
এর আগে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু ছলেহ মো. মুসা জঙ্গী সার ব্যবস্থাপনা আইন-২০০৬ সালের ১৬ ধারায় ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন।
উল্রেখ্য, গত ১৯ নভেম্বর শহরের বিসিক শিল্প নগরীতে আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ এবং আব্দুল মান্নানের কারখানাটি সিলগালা করেন।