• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যুক্তরাষ্ট্রে ক্লিনিকে গুলিতে নিহত ৩

ShootingBG_809572570আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি ক্লিনিকে (পরিবার পরিকল্পনা কেন্দ্র) বন্দুকধারীর গুলিতে পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।

স্থানীয় সময় শুক্রবার (২৮ নভেম্বর) অঙ্গরাজ্যের স্প্রিংস শহরে এ হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই ক্লিনিকে জন্ম নিয়ন্ত্রণের গর্ভপাত করা হতো। শুক্রবার আকস্মিক ওই বন্দুকধারীর ক্লিনিকে গুলি চালালে তিনজনের মৃত্যু হয়।

আহত হয়েছেন নয়জন। এরমধ্যে তিনজন পুলিশও রয়েছেন। এ ঘটনায় বন্দুকধারী ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন।

তবে এর আগে প্রায় পাঁচ ঘণ্টা ক্লিনিকটি অবরুদ্ধ করে রেখেছিলেন তিনি।

স্প্রিংসের মেয়র জন সুথারস সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ভিকটিমদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ঘটনাটি খুবই ভয়ংকর, ভয়ানক ট্র্যাজেডি।’

‘আমরা অবশ্যই দুই বেসামরিক নাগরিক ও সাহসী পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোকাহত।’

তিনি বলেন, অপরাধীকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ