• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাইবান্ধায় হেরোইনসহ কৃষি কর্মকর্তা আটক

আটকগাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে হেরোইনসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) মো. সাজ্জাদুর রহমান রেজা (৩৮) ও মো. চাঁন মিয়া (৪৮) নামে এক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। এ সময় চাঁন মিয়ার কাছ থেকে ২০ পুড়িয়া হেরোইন ও তার বাড়ি থেকে একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। সাদুল্যাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মীরপুর বাজার এলাকার চাঁন মিয়ার বাড়ি থেকে তাদের আটক করে। আটক সাজ্জাদুর রহমান রেজা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা শহরের ধনশালা গ্রামের আলহাজ্ব মো. হারেজ আলীর ছেলে। তিনি পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। এছাড়া চাঁন মিয়া সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত্যু মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আটককৃত চাঁন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে হেরোইনের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শুক্রবার রাতে তার বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে বাড়িতে থাকা আরও অনেকে পালিয়ে গেলেও চাঁন মিয়াকে ২০ পুড়িয়া হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। এছাড়া হেরোইন সেবনের অভিযোগে তার বাড়িতে থাকা সাজ্জাদুর রহমান রেজাকে আটক ও ১০০ সিসির একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ