• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দীর্ঘ বিরতির পর প্রজেক্ট ডলি সায়ন্তনী

ডলিবিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অনেক গান উপহার দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। কিন্তু ২০০৮ সালে এসে হঠাৎ করেই নতুন গান প্রকাশ করা বন্ধ করে দেন এ কণ্ঠশিল্পী। দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবাম নিয়ে বাজারে আসছেন ডলি।  প্রজেক্ট ডলি সায়ন্তনী শিরোনামে নতুন এ অ্যালবামটি সাজানো হয়েছে ৬টি গান দিয়ে। এতে ডলি সায়ন্তনীর দুটি একক ও চারটি দ্বৈত গান থাকবে। দ্বৈত এ গানে ডলির সঙ্গে কণ্ঠ দেবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ইতিমধ্যে পাঁচটি গানের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বাকি একটি গানে কণ্ঠ দেবেন ডলি।  এ অ্যালবামের গানের সুর ও সংগীতায়োজন করছেন কলকাতার সংগীত পরিচালক প্রীতম। চলতি বছরের ৫ ডিসেম্বর অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানা গেছে।  নব্বইয়ের দশক থেকে ২০০৮ সাল পর্যন্ত নিজের যোগ্যতাবলে সংগীতপ্রিয় মানুষের হৃদয়ে জায়গা করে নেন ডলি। এ পর্যন্ত প্রায় ৭০০ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তবে হিন্দি গানের ছড়াছড়ি আর অডিও বাজারে নানা অস্থিরতার কারণেই নতুন অ্যালবাম প্রকাশে দূরে ছিলেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ