• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা

অপহরণসিসি নিউজ: সৈয়দপুরে কলেজ ছাত্রীকে জোরপুর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ছাত্রীর পরিবার ও এলাকাবাসীর বাঁধার মুখে অপহরণ থেকে রেহাই পেলেও অপহরণের ভয়ে নিয়মিত কলেজে যেতে পারছে না ওই ছাত্রীটি। ছাত্রীটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ইন্টারমেডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী। শুক্রবার রাতে ছাত্রীটির বাবা এ ব্যাপারে সৈয়দপুর থানায় অভিযোগ করেছে।
অভিযোগে জানা গেছে, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকার বাসিন্দা এবং শ্রমিক ইউনিয়নের নেতা বাবলু ড্রাইভারের ছেলে অটো-বাইক সোসাইটির সভাপতি শাওন (২৩) একই এলাকার বিজিবি সদস্য জাকির হোসেনের মেয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টে পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে ওই ছাত্রীটি রাজি না হওয়ায় গত ২৪ নভেম্বর শাওন ও তার বাহিনী ওইছাত্রীকে অপহরনের জন্য বাড়িতে চড়াও হয়। এ সময় এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটেরা ওই ছাত্রীর বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পুনরায় ছাত্রীটিতে অপহরনের চেষ্টা চালানো হয়। অভিযোগ মতে বখাটে শাওন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হককে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যায়। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ছাত্রীর কাছে ঘটনার বিবরণ জানতে চাইলে, ছাত্রীটি বিস্তারিত ঘটনা তুলে ধরেন। কিন্তু এরই এক পর্যায়ে বখাটে শাওন ও অন্যান্যরা মেয়েটি জোরপুর্বক বাড়ি থেকে তুলে আনার চেষ্টা করে। ওই সময় পরিবারের লোকজন বাঁধা দিলে শাওন বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। তাদের আঘাতে ওই ছাত্রীর দাদা, চাচা আহত হন। মেয়ের বাবা সৈয়দপুর থানা পুলিশে খবর দিলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওন বাহিনী ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অপহরণের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতার উপস্থিতি এলাকাবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃস্টি করেছে।
বখাটে শাওন বাহিনীর একের পর এক অপহরণ চেষ্টার কারণে পরিবারটি ওই ছাত্রীকে নিয়ে আতংকে দিন কাটাচ্ছে। পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ছাত্রীটির কলেজ যাওয়া বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক আর যত বড়ই হোক না কেন, আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ