• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্রহ্মপুত্র ডানতীর প্রতিরক্ষা প্রকল্পের ব্লক তৈরীর উদ্বোধন

chilmari photo-28-11-15চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য ব্রহ্মপুত্র নদের ডানতীর প্রতিরক্ষা প্রকল্পের আওতায় ২য় পর্বে ৩শত মিটার নদী তীর এলাকায় ডাম্পিং করার জন্য ব্লক তৈরীর উদ্বোধন করা হয়েছে।
মের্সাস খন্দকার শাহিন অহমেদের সাইট এলাকায় চিলমারী উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে দুপুরে ব্লক তৈরির শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুছ সরকার, পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী চিলমারী মোঃ আলমঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম লেচু, আবু হানিফা রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি আঃ রাজ্জাক মিলন, সভাপতি মাইদুল ইসলাম মুকুল, সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ, জানপ্রাণ ব্যবস্থাপণা সম্পাদক সাওরাত হোসেন সোহেল এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা গেছে, পুটিমারী কাঁচকোল থেকে কাঁচকোল লেগুরেটর পর্যন্ত প্রায় ৩শত মিটার নদীতীর এলাকায় ২য় পর্বে প্রায় ১১ কোটি টাকা ব্যায়ে ব্রহ্মপুত্র ডানতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ শুরু করা হবে। চলতি শুকনা মৌসুমে এসব ব্লক ডাম্পিং করা হলে কাঁচকোল এলাকাসহ রেগুলেটরটিও নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ