• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দ্রুত -যান চলাচলে সম্প্রসারণ কাজের উদ্বোধন

5555সিসি নিউজ: দ্রুত-যান চলাচলের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা-ডোমার সড়কে সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে জলঢাকা উপজেলার ভাদুর দর্গা নামক স্থানে ওই সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
ডোমার-জলঢাকা সড়কের বোড়াগাড়ি থেকে ভাদুর দর্গা পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক ছিল ১২ ফিট প্রস্থের। ওই সড়কে দ্রুত যান চলাচলে সমস্যার কারণে পাঁচ কোটি টকা ব্যয়ে আরও ছয় ফিট সম্প্রসারণের কাজ করা হচ্ছে। বর্তমানে দেশের সর্বোত্তরের পঞ্চগড় জেলার যানবাহন ঠাকুরগাঁও এবং দিনাজপুরের দশমাইল হলে রংপুরে প্রবেশ করে। সড়কটি ১৮ ফিটে উন্নীতের পর খুব সহজেই পঞ্চগড়ের যানবাহন এই পথে রংপুর প্রবেশ করতে পারবে। এতে পঞ্চগড় এবং রংপুরের দুরত্ব ৩১ কিলোমিটার কমে সময় বাঁচবে পনে এক ঘন্টা।
ওই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দকী, জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আলম কবীর প্রমুখ।
একই দিন বিকেলে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের তিনবট-খেরকাটি সড়কের দুই কোটি টাকা ব্যয়ে তিন কিলোমিটার পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ