• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে পাগল মস্তান সোসাইটির মিলাদ মাহফিল

সৈয়দপুরসিসি নিউজ: পাগল, মস্তান, সাধু, সন্যাসী সোসাইটির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় সৈয়দপুর শহরের সাহেবপাড়া এলাকায়। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় গত ২৪ নভেম্বর সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পাগল, মস্তান, সাধু, সন্যাসী সোসাইটির সভাপতি ধর্মীয় পাগল আবুল কালাম। ওই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এলাকার শতাধিক মানুষ অংশ নেয়। সেই সাথে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাগল, মস্তান, সাধু, সন্যাসী ব্যক্তিরা এ মিলাদ মাহফিলে অংশ নেয়। এরা ধর্মীয় সাধক। মিলাদ মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংগঠনের সভাপতি পাগল কালাম বলেন, সারা দেশে আমাদের সংগঠনের প্রায় দেড় লাখ সদস্য রয়েছে। আমরা ধর্মীয় সাধক এবং বড়ই অসহায়। চলতে ফিরতে অনেকের দ্বারা আমরা অপমান সহ নির্যাতিত হয়ে থাকি। তাই বর্তমান সরকার হিজরাদের পূর্ণবাসনের কাজ করছে। কিন্তু পাগল, মস্তান, সাধু, সন্যাসীদের ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী করেন, তাদের দিকে নজর দিতে। ঝড়, বৃষ্টি, বন্যা, শীত উপেক্ষা করে পাগল, মস্তান, সাধু, সন্যাসীরা অনেকটা এক কাপড়ে আরাধনা করেন। এরা সহজ, সরল, নিরীহ। এ সকল ভক্ত বাস করেন, মাজার, ফুটপাত, রেলওয়ে স্টেশনসহ অন্যান্য স্থানে। আমরাও দেশের নাগরিক। অথচ প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, পোষ্য কোটায় চাকুরি দেয়া হচ্ছে। কিন্ত‘পাগল, মস্তান, সাধু, সন্যাসীদের ব্যাপারে সরকার কোন প্রকার আলোর পথ দেখাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ