লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম মফি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম দক্ষিণ গড্ডিমারী গ্রামের ওয়াজের আলীর ছেলে।
রফিকুল ইসলামের ভগ্নিপতি নবিউদ্দিন বলেন, সন্ধ্যায় রফিকুল বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘরে থাকা তার মেয়ে রুনার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নাসরীন সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রফিকুল ইসলামের মৃত হয়।