• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের মাঝে গরু বিতরণ

World Vission Pic. 29-11-15দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে শ্রমজীবী শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বকনা বাছুর বিতরণ করেছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপির শিশুশ্রম ইনেশিয়েটিভের উদ্যোগে শিশুর পরিবারের সদস্যদের মাঝে এসব গরু বিতরণ করা হয়।
এ উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) দুপুরে শহরের চাউলিযাপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন শিশুশ্রম ইনিশিয়েটিভ, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের কৃষি বিষয়ক কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত এডিপি ম্যানেজার নিকোলাস হালি, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রবিউল ইসলাম রবি, ২নং ওয়ার্ডের কাউন্সিল মোস্তফা কামাল মুক্তি বাবু, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মকবুল হোসেন, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা দিলিপ কুমার, ২নং ওয়ার্ডের শিশুশ্রম প্রতিরোধ কমিটির সভাপতি মো. সোহেল আরমান রাকিব, ওয়ার্ল্ড ভিশনের সুপারভাইজার মোছা. সানোয়ারা খাতুন, ওয়ার্ল্ড ভিশনের সহায়তাকারী বেনজির আলী প্রমূখ। অনুষ্ঠানে শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ডের সদস্য সাংবাদিক মাহবুবুল হক খান, সদস্য আলহাজ্ব শের আলী,  মো. রিয়াজুল ইসলাম, মো. মানিক, আতাউর রহমান, ১১নং ওয়ার্ডের সভাপতি আকাশ রহমান নয়ন, ১নং ওয়ার্ডের সভাপতি সার্জু বেগম, সহায়তাকারী সাবিয়া খাতুন, আফরোজা খানম সুমি, ময়না বেগমসহ শিশুশ্রম প্রতিরোধ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার ১, ২, ১০ ও ১১ নং ওয়ার্ডের ২৮টি শ্রমজীবী পরিবারের সদস্যদের মাঝে ২৮টি বকনা বাছুর বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ