• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষাবিদ আতাউদ্দিন খানের ইন্তেকাল

Atauddin_khan_345765866ঢাকা: সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বরেণ্য শিক্ষাবিদ ও সমাজসেবক  আতাউদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লালি….রাজিউন)।  বার্ধক্যজনিত কারণে সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।  মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজের চেয়ারম্যান, বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউদ্দিন খান ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।  সোমবার বাদ যোহর মরহুমের নামাজে জানাজা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।  বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী আতাউদ্দিন খান ১৯৬৫ ও ১৯৭৯ সালে পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তান সেন্সর বোর্ড, আরব ওয়ার রিলিফ ফান্ড ও প্রাদেশিক যোগাযোগ কর্তৃপক্ষের সদস্য ছিলেন তিনি।  এছাড়া তিনি দোহার-নওয়াবগঞ্জ ডিগ্রি কলেজ,  ইর্স্টান নিউজ এজেন্সি এবং বৃহত্তর ঢাকা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঢাকা ডায়াবেটিক সংস্থার আজীবন সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ