দেবীগঞ্জ প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে একই দিনে মা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। জানা যায় ওই ইউনিয়নের মল্লিকাদহ মনিরপাড় গ্রামের মৃত পাঞ্জু খলিফার বড় ছেলে মোঃ আবুল হোসেন (৬০) রোববার সকালে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তার মৃত্যূর ১ ঘন্টা পর মা আনেছা খাতুন (৮৫) ইন্তেকাল করেন। এই মৃত্যূর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে প্রতিবেশীরা মা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করেছে।
বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
মহান বিজয় দিবস ২০১৫ উদযাপনে এক প্রস্তুতিমূলক সভা রোববার দেবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.স.ম নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: রনজিত কুমার বর্মন, থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী পরিমল দে সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার লাকী, মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রী স্বদেশ চন্দ্র রায় ও মুক্তিযোদ্ধা মোঃ সরাফত আলী প্রমুখ।
সভায় উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠন, সংস্থা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সূধীজন উপস্থিত ছিলেন। সভায় আগামী ৯ই ডিসেম্বর দেবীগঞ্জ মুক্ত দিবস যথাযথ পালন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।