• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রোগী আছে, ওষুধ নেই

অনিয়মমোস্তফা জামান,পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জ উপজেলার ৫ লক্ষাধিক লোকের একমাত্র চিকিৎসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা সেবা নিতে এসে রোগীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে । উক্ত হাসপাতালে ওষুধ রবাদ্দ থাকলেও সরবরাহ না থাকার অজুহাত দেখিয়ে রোগীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে মর্মে আভিযোগ উঠেছে।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায় জরুরী বিভাগ থেকে ভেসে আসছে চিৎকারের শব্দ সেখানে গিয়ে দেখা যায় সাদুল্যাপুর উপজেলার মোংলাপাড়া গ্রামের মিয়াজান আলীর পুত্র মোস্তার আলীকে কাটা  জখম ও রক্তাত্ব অবস্থায় উক্ত হাসপাতালের জরূরী বিভাগে আনা হয়। সেখানে ওই রোগী যন্ত্রনায় কাতরাচ্ছে দির্ঘ সময় ধরে অপেক্ষার এক পর্যায়ে কর্তব্যরত ওয়াড বয় আব্দুল মান্নান রোগীর অবিভাবককে জানান এহাসপাতালে জেসোকেইন(অবস) ইনজেকশন সরবরাহ নেই বাহির থেকে কিনতে হবে এ জন্য ৪০০(চার) শত টাকা লাগবে। যদিও বাজারে ওই জেসোকেইন ইনজেকশনের মুল্য ১৭/১৮টাকা হলেও নিরুপায় হয়ে রোগীর অবিভাবক ওই ওয়াড বয়ের চাহিদাকৃত টাকা প্রদান করেন। গ্রহনকৃত ওই অতিরিক্ত টাকা জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও ওয়াড বয় ভাগাভাগি করে নেন বলে ভুক্তভোগীরা বলেন। পরবর্তীতে ভর্তিকৃত বিভিন্ন রোগীর সাথে কথা হলে বেরিয়ে আসে নানাবিধ সমস্যা ও অব্যবস্থাপনার তথ্য। উক্ত ৫০ শয্যার হাসপাতালটিতে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের দেয়া চাহিদাকৃত ঔষধ সরকারী ভাবে সরবরাহ করা হলেও ওই ঔষধ রোগীদের না দিয়ে চিকিৎসকরা বাহির থেকে ঔষধ  ক্রয়ের পরামর্শ দেন বলেও রোগীরা জানান। তারা আরও বলেন  হাসপাতাল থেকে যে খাবার সরবরাহ করা হয় তা খাওয়া যায় না। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও ডাঃ মনোয়ারা বেগমের সাথে কথা হলে তিনি সমস্যা ও অব্যবস্থাপনার কথা স্বীকার করে বলেন সরকারী ভাবে ঔষধ সরবরাহ আছে তবে একটু সমস্যা আছে তা সমাধান করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ