পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে অজ্ঞাত এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টায় উপজেলার রাবেয়া মিলসংলগ্ন সোনাপুকুর গ্রামের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার এসআই মো. রেজাউল করিম জানান, সোমবার এলাকাবাসী লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অন্তত ১৫ দিন আগে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে গেছে। সুরতহাল শেষে লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।