• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বড়পুকুরিয়ায় চাকুরীর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Parbatipur(Dinajpur}Photo_ROKUNUZZAMAN_30-11-2015পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণাধীন ২৭৫ মেগাওয়াট ইউনিটে ‘কর্ম চাই’ দাবিতে এলাকার বেকার যুবক ও দিনমজুররা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সোববার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের ধাপের বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিগ্রস্ত জনসাধারণের জীবন বাঁচার জন্য সংগ্রাম কমিটি’ নামে সংগঠনের ব্যানারে এলাকার শতাধিক বেকার যুবক ও দিনমজুর মিছিলটি নিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনের সড়ক প্রদক্ষিণ করে কয়লা খনি মোড়ে গিয়ে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, সংগ্রাম কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক, সদস্য সচিব হাফিজুর রহমান, সদস্য ফরিদুর রহমান প্রমুখ।
এদিকে, সমাবেশ চলাকালে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন সমাজ এসে লোকজনকে শান্ত হওয়ার আহ্বান জানান।
পরে আওয়ামী লীগ নেতারা এলাকাবাসীর দাবির বিষয়টি  তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ