• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে শিবিরের সাত নেতাকর্মীর ২০ বছর কারাদণ্ড

আদালতরংপুর: ২০১৩ সালের নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় রংপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে একটি বিশেষ আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, ২০১৩ সালের ১৮ ও ১৯ মার্চ জামায়াতের ডাকা হরতাল কর্মসূচি চলাকালে নগরীর লালবাগ কলেজ রোডের অনি-অমি ছাত্রাবাসে ১৮ মার্চ রাত ২টার দিকে অভিযান চালায় পুলিশ।

এ সময় শিবির নিয়ন্ত্রিত ওই ছাত্রাবাস থেকে ককটেল, সেভেন আপের বোতলে পেট্রল, লোহার রডসহ দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুক্তারুল আলম বাদী হয়ে সাতজনের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

দেড় বছরের বেশি সময় মামলাটি বিচারাধীন থাকার পর মঙ্গলবার দুপুর ১টার দিকে এর রায় ঘোষণা করা হয়।

রায়ে অভিযুক্ত শিবির কর্মী আহসান হাবীব, মোস্তফা কামাল, মেহেদী হাসান সৌরভ, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিদুল ইসলাম ও মঈনুল ইসলামকে ২০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন আদালত।

রায় ঘোষণার সময় আহসান হাবীব ও মোস্তফা কামাল উপস্থিত থাকলেও অন্যরা পলাতক ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন চোরাচালান বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনুন নাহার পাপড়ি এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. কাওসার আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ