চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মঙ্গলবার দুপুরে ব্র্যাক কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচীর উদ্দ্যেগে উপজেলা পরিষদ চত্তরে প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম। এসময় থানাহাট বাজার কিশোর কিশোরী ক্লাবের সভাপতি আওয়ামী লীগ নেতা মোঃ লুৎফর রহমান, জাতীয় পার্টির উপজেলা সভাপতি, ব্র্যাক কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচী আঞ্চলিক ব্যবস্থাপক রংপুর মাখন বড়াল, এলাকা ব্যবস্থাপক কুড়িগ্রাম খলিলুর রহমান, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম আহবায়ক মমিনুল ইসলাম, সাপ্তাহিক জনপ্রাণ ব্যবস্থাপণা সম্পাদক সাওরাত হোসেন সোহেল, এলাকার গন্যমান্য ব্যাক্তি ও ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।