• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফুলবাড়ীতে ফেসবুক চালুর দাবিতে মানববন্ধন

pic.ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলা মোড়ে ডিজিটাল দিনাজপুর কমিউনিটি ফুলবাড়ী শাখার উদ্যোগে ফেসবুক, ভাইবার সোস্যাল সার্ভিসগুলো চালুর দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। মঙ্গলবার বিকেল ৩টায় ফুলবাড়ী নিমতলা মোড়ে ডিজিটাল দিনাজপুর কমিউনিটি ফুলবাড়ী শাখার মোঃ ইউসুফ আল মিল্টন এর নেতৃত্বে ২ শতাধিক ছাত্র ফেসবুক ভাইবার ও সোস্যাল সার্ভিসগুলো অবিলম্বে চালুর দাবিতে মানব বন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এস এম রাফায়েত হোসেন রাফু, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ নজরুল ইসলাম, ও মোঃ সৌরভ মল্লিক রাজা। নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন অতি দ্রুত আমাদের দেশের স্বার্থে, জনগনের স্বার্থে, দেশের অর্থনৈতিক স্বার্থে এবং ফ্রিল্যান্সার কর্মজীবীদের কাজ ফিরিয়ে দেওয়া স্বার্থে অতি দ্রুত সোস্যাল মিডিয়া চালু করার দাবি জানান। যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন ডিজিটাল বাংলাদেশ রুপকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারা আরো বলেছেন বেশ কিছুদিন ধরে ফেসবুক সহ অন্যান্য সার্ভিসগুলো বন্ধ রয়েছে। এই সোস্যাল সার্ভিসগুলো বন্ধ থাকার কারণে অনলাইনে সোস্যাল মিডিয়া মার্কেটিং ব্যবসার সাথে যারা জড়িত তারা মারাত্বক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ