• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে অনির্দিষ্টকালের জন্য সারের দোকান বন্ধ

বন্ধসিসি নিউজ: নীলফামারী জেলার পাইকারী ও খুচরা সার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। ব্যবসায়ীদের অভিযোগ রাসায়নিক সার সরকারীভাবে প্লাষ্টিকের বস্তায় সরবরাহ করা হলেও প্লাষ্টিক বস্তা ব্যবহারের অভিযোগে ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। সরকারের এ সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত তারা সার কেনা বেচা বন্ধ রাখবেন। আজ মঙ্গলবার সকাল থেকে জেলা শহর ও জেলার ৬উপজেলার বিসিআই ও বিএডিসির অনুমোদিত ডিলার ও খুচরা সার ব্যবসায়ীরা তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এর ফলে রবি মৌসুমের বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকরা প্রয়োজনী সার ক্রয় করতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছে।। বিএফএ নীলফামারী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার সাংবাদিকদের জানান, কেন্দ্রের নির্দেশে আজ থেকে গোটা জেলায় অনির্দিষ্ট কালের জন্য সকল সারের দোকান বন্ধ রাখা হয়েছে। রাসায়নিক সার সরকারীভাবে প্লাষ্টিকের বস্তায় সরবরাহ দেওয়া হচ্ছে। আমরা কোনো উৎপাদন বা বস্তাজাত করছি না। অথচ সরকারীভাবে ওই প্লাষ্টিক বস্তার কারণে ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। তিনি বলেন, দেশের ব্রাম্মণবাড়িয়া, নেত্রকোনা, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে প্লাষ্টিক বস্তায় সার বিক্রির অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে। যমুনা সার কারখানা থেকে সার নেয়ার পথে জরিমানা আদায় করা হয়েছে। এ কারণে গত দুইদিন ধরে যমুনা সারকারখানা থেকে সার উত্তোলন করছেনা সার ডিলাররা। এর সমাধান না হওয়া পর্যন্ত জেলায় সকল রাসায়নিক সার দোকান বন্ধ থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ