আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান সারাবিশ্বের সব চাইতে উল্লেখযোগ্য ১০০ মিডিয়া ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। এ তালিকার প্রথমেই পুরুষদের ক্যাটাগরিতে আছেন ফেস বুকের সিইও ও এর প্রতিষ্ঠাতা মার্ক জ্যাকারবার্গ। আর নারীদের মধ্যে সব চাইতে এগিয়ে রয়েছেন টেইলর সুইফট ।
এ তালিকায় দ্বিতীয় শীর্ষ স্থান দখল করেছেন, গোগলের কো-ফাউন্ডার সিইও ল্যারি পেইজ। আর অ্যাপল এর সিইও টিম কুক রয়েছেন তৃতীয় শীর্ষ স্থানে ।
ব্রিটিশ সরকারের চ্যান্সেলর, প্রভাবশালী কনজারভেটিভ এমপি জর্জ অসবর্ন আছেন চতুর্থ শীর্ষ স্থানে। আর মিডিয়া টাইকুন ও নিউজ কর্পোরেশনের হেড রূপার্ট মার্ডক হয়েছেন পঞ্চম, বিবিসির ডিরেক্টর জেনারেল টনি হল ষষ্ট স্থান দখল করেছেন। অ্যামাজনের ফাউন্ডার সিইও জেফ বিজোস সপ্তম, মিউজিসিয়ান মিস টেইলর সুইফট অস্টম, মেইল অনলাইনের পাবলিশার ও ডেইলি মেইলের এডিটর যথাক্রমে মার্টিন ক্লার্ক ও পল ডেকর হয়েছেন নবম, অফকমের সিইও শ্যারন হোয়াইট দশম স্থান অধিকার করেছেন।
মিডিয়া এই প্রভাবশালীদের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আছেন নিউজ ইউকের সিইও রেবেকা ব্র“কস (পনেরতম), প্রেজেন্টার ক্রিস ইভান্স ( তেরতম স্থান), গার্ডিয়ানের এডিটর-ইন-চীফ ক্যাথারিন ভিনার ( চব্বিশতম), বিখ্যাত টিভি প্রেজেন্টার, মিউজিক এন্ড টিভি প্রডিউসর সাইমন কাওয়েল (২৩তম), ইউ টিউবের সিইও সুজান ওজোসিকি (৩৩তম), প্রেজেন্টার, ফুটবলার গ্যারি লিনেকার (৬৯ তম), গুগলের সুন্দর পিচি (৩৭তম), প্রেজেন্টার, লেখক জেরেমি ক্লার্কসন (৯৯তম), লেবার দলের নেতা জেরেমি করবিন (১০০তম), ইয়াহুর সিইও ম্যারিসা মাইয়ার (৯৭তম), হাফিংটন পোস্টের এডিটর ইন চীফ এবং প্রেসিডেন্ট মিস অ্যারিয়ানা হাফিংটন (৯৪তম), লন্ডন ইভিং ষ্ট্যান্ডার্ডের এডিটর সারাহ সান্ডস (৯১তম), ইন্ডিপেন্ডেন্টের এডিটর আমল রাজন ( ৯২তম), নিউজ এট টেন এর প্রেজেন্টার টম ব্র্যান্ডবি (৮০তম), লেখক, পরিচালক, নায়িকা শ্যারন হরগ্যান ৭২তম স্থান দখল করেছেন।
উল্লেখ্য বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার পর সব তালিকাকে একত্রে ভোট প্রদান করে তা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির মধ্যে এডভার্টাইজিং, পাবলিশিং/প্রিন্ট, টেকনোলজি, সোশিয়েল, ব্রডকাস্টিং, প্রডাকশন, মিউজিক, পাবলিক রিলেশনস, পলিটিক্স, ট্যালেন্ট ইত্যাদি ক্যাটাগরিতে প্রণিত ও ধর্তব্যের মধ্যে নেয়া হয়েছে।
এবারের তালিকায় বাংলাদেশী কেউ নেই-
গত বছর বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছিলো।সে তালিকায় ছিলেন ওবামাও। এবারের তালিকায় প্রেসিডেন্ট ওবামা, শেখ হাসিনা, ডেভিড ক্যামেরনের নাম না থাকলেও আছেন ১০০তম স্থানে জেরেমি করবিন। নেই ইউনুস ও আবেদও। নেই নরেন্দ্র মোদী, ইমরান খান। নেই ভিক্টোরিয়া বেকহ্যামও। অবশ্য এবারের তালিকায় সুনির্দিষ্ট ক্যাটাগরিতে বিভিন্ন অবদান মূল্যায়ন করা হয়েছে, যে কারণে তালিকা শুধু মাত্র মিডিয়া কেন্দ্রিক প্রভাবশালীদের দখলে থাকলেও সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং হিউম্যান রিসোর্চের ক্ষেত্রে সহ প্রকাশনা ও পাবলিশিং ইত্যাদি প্রাধান্য পেয়েছে।
আজ লন্ডনের অভিজাত হোটেলে লন্ডন প্রেস ক্লাবের এওয়ার্ড প্রদান করা হচ্ছে।