• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মংলা পোর্ট পৌরসভার নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

স্থগিতবাগেরহাট : উচ্চ আদালতে দায়ের করা মামলা চলমান থাকায় আইনি জটিলতা এড়াতে মংলা পোর্ট পৌরসভার নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসার রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভোটার ও সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে করা একটি রিটের প্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত নেয়।

জেলা নির্বাচন অফিসার রুহুল আমিন মল্লিক জানান, উচ্চ আদালতের নির্দেশে মংলা পোর্ট পৌরসভার নির্বাচনের সব কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে এ সংক্রান্ত কয়টি রিট বা এর বাদী কতজন তা তিনি জানাতে পারেননি।

তিনি আরো বলেন, আমরা শুধুমাত্র নির্বাচন স্থগিতের নির্দেশ পেয়েছি। বাদবাকি তথ্য কাগজপত্র না দেখে বলা যাচ্ছে না।

মংলা উপজেলা নির্বাচন অফিসার মো. জাকারিয়া বলেন, নির্বাচন স্থগিতের খবর আমাদের কাছে এসেছে। ফলে এখন থেকে আর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে না। এর আগে এ পৌরসভায় মেয়র পদে ৩টি ও কাউন্সিলর পদে ১৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

অপর একটি সূত্র জানায়, মংলা পোর্ট পৌরসভার ৪নং ওয়ার্ডের হোলসিম সিমেন্ট ফ্যাক্টরি থেকে  দিগরাজ পর্যন্ত এলাকা পৌরসভার গেজেটভুক্ত না হওয়া এবং প্রায় তিন হাজার ভোটারের বৈধতা নিয়ে করা রিটের কারণে এ নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ