• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ার গুলিবিদ্ধ ইমামকে ঢাকা মেডিক্যালে ভর্তি

Shahinur_Rahman1448977527বগুড়া : বগুড়ায় শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ইমাম শাহীনুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার হামলার পর শাহীনুরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

আজ মঙ্গলবার তার চিকিৎসায় গঠিত বোর্ড তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকায় এনে ভর্তি করা হয়েছে।

অস্ত্রোপচারের মাধ্যমে শাহীনুরের শরীর থেকে গুলি বের করে আনা সম্ভব কি না, তা নিশ্চিত হতে গতকাল সোমবার পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল।

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর প্রথমে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে অর্থোপেডিকস বিভাগে স্থানান্তর করা হয়। তিনি কোমরে গুলিবিদ্ধ হয়েছেন। সেখান থেকে গুলি বের করতে অস্ত্রোপচার করাটা খুব জটিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ